Updated on : 01-04-2025
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ৯দিন জেলার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি ও সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, দুই দেশের পাসপোর্টধারী সাধারণ যাত্রীরা এসময় যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, আজ শুক্রবার (২৮মার্চ) সাপ্তাহিক সরকারি ছুটিসহ আগামীকাল ২৯ মার্চ (শনিবার) থেকে আগামী ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিন বন্দরের সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ই এপ্রিল রোববার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
তিনি আরো জানান, ভোমরা কাস্টমস সিএন্ডএফ এসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা সাপেক্ষে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পারবেন।
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুফাল দুলাল মন্ডল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এসময়ে যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এবং জাতীয় রাজস্ব বোর্ডের দিক নির্দেশনা মোতাবেক সাপ্তাহিক ছুটিসহ আজ শুক্রবার ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯ দিন বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
| Title | Category | Created On |
|---|---|---|
| "Japan-Bangladesh EPA" a landmark step in Bangladesh trade diplomacy | Import/Export | 2026-02-08 09:30:12 |
| Women entrepreneurs stall trained under BRCP-1 of the Ministry of Commerce achieved third position in the General Stall Category at DITF 2026 | Trade | 2026-02-01 07:10:10 |
| Women Entrepreneurs Trained under BRCP-1, MoC Participate in DITF 2026 | Trade | 2026-01-08 07:57:55 |
| We want to ensure a level-playing field for trade: Sk. Bashir | Trade | 2025-09-02 04:19:22 |
| US reduces tariffs on Bangladesh to 20pc from 35pc | Import/Export | 2025-08-01 09:22:40 |